৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৮:৪৭ এএম BDST banglanew24
25 Jun 2012   10:28:34 PM   Monday BdST
E-mail this

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই: ফখরুল


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, “আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দিতে হবে। তবে নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ সে নির্বাচন মেনে নেবে না।”

সোমবার বিকেলে নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে সদ্য কারামুক্ত নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, “আপনাদের ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে এবং বিজয় ছিনিয়ে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, নাটোর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সাবেক সাংসদ মোজাম্মেল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জুন ২৫, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান