১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:১০ পিএম BDST banglanew24
01 Jul 2012   02:10:26 PM   Sunday BdST
E-mail this

দুর্নীতির কারণেই পদ্মা সেতুর অর্থায়ন বাতিল: শমসের মুবীন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুর্নীতির কারণেই পদ্মা সেতুর অর্থায়ন বাতিল: শমসের মুবীন

সিলেট: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবীন চৌধুরী (বীরবিক্রম) বলেছেন, সরকার ত্রাণ নয়, দুর্নীতি নিয়ে ব্যস্ত। সরকারের দুর্নীতির কারণেই পদ্মা সেতু অর্থায়ন বাতিল করেছে বিশ্ব ব্যাংক।

রোববার সিলেট মহানগর বিএনপির  উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সব মন্ত্রী দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে তিনি বলেন, এই দুর্নীতির মহাউৎসবে তারা বন্যার্তদের পাশে দাঁড়ানো ভুলে গেছে।    

নগরীর তেররতন ও মিরাবাজারের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ও আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি এম এ হক, বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, সিটি কাউন্সিলর মুজিবুর রহমন মুজিব, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, যুগ্ম সম্পাদক আজমল বকত সাদেক, প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, মহানগর বিএনপির মহিলা সস্পাদিকা হাদীয়া চৌধুরী মুন্নী।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ০১ , ২০১২
এসএ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান