ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে সালভো ক্যামিকেল কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৮ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ারের দাম ৭ দশমিক ৮২ শতাংশ কমে যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সালভো ক্যামিকেল কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২০ দশমিক ৫ টাকায় এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৭ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ১৮ দশমিক ৭ টাকা। তবে বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২০ দশমিক ৩ টাকায়। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম ২ টাকা বেড়ে যায়।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০১ সালে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
বৃহস্পতিবার সলভো ক্যামিকেল কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮২ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকা। এছাড়া এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবংপরিশোধিত মূলধন ৪৪ কোটি ২০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ৪ কোটি ৪২ লাখ ১০ হাজার ২৬০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ২২ দশমিক ৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭৭ দশমিক ৩৩ শতাং শেয়ার রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ দমমিক ৬ টাকায় এবং সর্বনিম্ন ৪৭ দশমিক ৫ টাকায় লেনদেন হয়।
এছাড়া, গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ৪৬ টাকায় লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার সর্বশেষ ৪৯ দশমিক ৬ টাকায় এ কোম্পানির শেয়ার লেনদেন হয়। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার প্রায় সাড়ে ৩ টাকা দাম বেড়ে যায়।
বৃহস্পতিবার দাম বাড়ার শীর্ষে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- সালভো ক্যামিকেল ৮ দশমিক ৫৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স ৭ দশমিক ৮২ শতাংশ, আইসিবি ইসলামিক ৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ৬ দশমিক ৪০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স ৫ দশমিক ৬ শতাংশ, অ্যামবি ফার্মা ৫ দশমিক ৪৭ শতাংশ, ইস্টার্ন কেবল ৫ দশমিক ৩৩ শতাংশ, জেমিনি সি ফুড ৫ দশমিক ৩১ শতাংশ, ইউনিক হোটেল ৫ দশমিক ০৮ শতাংশ এবং সন্ধানী ইন্সুরেন্স ৫ দশমিক ০৭ শতাংশ দাম কমেছে।
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার ডিএসই’র দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- অ্যামবি ফার্মা, বিজিআইসি, আইসিবি ইপিএমএফ ফার্স্ট, প্যারামাউন্ট, আরামিট, ইউনিক হোটেল, ওরিয়ন ইনফিউশন, সন্ধানী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্সুরেন্স এবং ঢাকা ডায়িং।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর