১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:০৪ পিএম BDST banglanew24
13 Jun 2012   12:57:29 AM   Wednesday BdST
E-mail this

ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের মধ্যে চুক্তি


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে দেশে রেমিটেন্স আনবে বেসরকারি ইসলামী ব্যাংক। মঙ্গলবার দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সাক্ষরিত হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাস।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ ও পূর্ব এশিয়া জোনের পরিচালক (অপারেসন্স) রয় ফার্নান্দেজ। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম ও মাহবুব-উল আলম।

মাসুদ বিশ্বাস প্রধান অতিথির ভাষণে বলেন, ওয়েস্টার্ন ইউনিয়নের সহযোগিতায় ইসলামী ব্যাংক আরও দ্রুততার সাথে দেশে প্রবাসী রোজগার করা টাকা পৌঁছে দিতে পারবে।

আবদুল মান্নান বলেন, আমরা সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে রেমিট্যান্স গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছি। বর্তমানে দেশের ২৮ শতাংশ রেমিট্যান্স ইসলামী ব্যাংক চ্যানেলের মাধ্যমে আসে। রেমিট্যান্সভোগীরা কোন ব্যাংক হিসাব ছাড়াই রেমিট্যান্স গ্রহণ করতে পারেন। প্রবাসী গ্রাহকদের জন্য ইসলামী ব্যাংক চালু করেছে এনআরবি সঞ্চয় বন্ড।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ১৩ জুন, ২০১২
এসএআর/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম ‍এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান