৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৪৩ এএম BDST banglanew24
19 Sep 2012   09:56:34 PM   Wednesday BdST
E-mail this

মানবাধিকার কমিশন সরকারের শত্রু নয়: ড. মিজানুর রহমান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশন সরকারের শত্রু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ।

বুধবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে জাতীয় মানবাধিকার কামিশন আয়োজিত দু’দিনব্যাপী ইউনিভার্সাল প্রিরিওডিক রিভিউ শীর্ষক সেমিনারের সমাপনী সেশনে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, “এরইমধ্যে মানবাধিকার কমিশনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য হয়েছে যেটা কামিশনকে সরকার থেকে দূরে সরিয়ে দিয়েছে।”

তিনি বলেন, “ইউএনডিপি একটি আন্তঃসরকারি সংস্থা যার ফান্ডে বাংলাদেশ সরকারেরও অবদান রয়েছে। সুতরাং ইউএনডিপির থাকা মানেই আমাদের থাকা।”

তিনি বলেন, “জাতীয় মানবাধিকার কমিশন মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার ত্রুটির দিকটা খোঁজে। সেই সঙ্গে কার‌্যকর বাস্তবায়নের দিকটা খোঁজে, যার মাধ্যমে সরকারের পলিসি ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা হয়। সুতরাং মানবাধিকার কমিশন সরকারে সহযোগী।”

তিনি বলেন, “মানবাধিকার কমিশনসহ সব মানুষের একটি স্বপ্ন আছে, আমাদের স্বপ্ন হল আইনের শাসন প্রতিষ্ঠা, নারীদের সহিংসতা ‍মুক্ত করা, মানব পাচার বন্ধ, প্রতিবন্ধীদের  অধিকার নিশ্চিত করা, সমাজের ন্যায় বিচার ও মানুষের মর‌্যাতা নিশ্চিত করা। যার জন্য ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে।”
 
তিনি বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুষ্ঠু রাজনীতির বিকল্প নাই।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ওরস হেরেন, বাংলাদেশের কেবিনেট সেক্রেটারি মোসারফ হোসেন ভুঁইয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১২
এমইউএম/এটি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান