৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:৩৫ পিএম BDST banglanew24
31 May 2012   05:57:01 PM   Thursday BdST
E-mail this

শাহরুখ-প্রিয়াঙ্কা একসঙ্গে আর না


অনন্যা আশরাফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহরুখ-প্রিয়াঙ্কা একসঙ্গে আর না

‘ডন-২’খ্যাত জুটি শাহরুখ-প্রিয়াংকাকে আর একসঙ্গে নতুন কোন ছবিতে অভিনয় করতে দেখা যাবে না। ভক্তরা নিরাশ হলেও এটিই সত্য। শাহরুখ ব প্রিয়াঙ্কা দুজনের কেউ এই সিদ্ধান্ত নেন নি। সিদ্ধান্ত দিয়েছেন বলিউড বাদশা শাহরুখের স্ত্রী গৌরি খান। প্রিয়াঙ্কা ও শাহরুখের রোমান্সকে এখানেই থামিয়ে দেওয়ার জন্য কঠোর হাতকড়া পড়িয়ে দিয়েছেন গৌরি।

শাহরুখ-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে বলিউডে রটেছে একের পর এক গসিপ। গৌরি এ বিষয়ে মুখ ফুটে কিছু প্রকাশ না করলেও নজর রেখেছেন দুজনের উপর। পার্টিতে প্রিয়াঙ্কাকে অবহেলা, এমনকি বন্ধুদের সঙ্গে নিয়ে তাকে অপমান করার সুযোগটাও হাতছাড়া করেননি গৌরি। পাশাপাশি শাহরুখের সঙ্গে চারদেয়ালের মধ্যে বেড়েছে তার দূরত্ব। তবুও বোধহয় স্বস্তি পাচ্ছেন না গৌরি। শেষপর্যন্ত কিংখানের উপর তিনি জারি করলেন আইন। প্রিয়াঙ্কার সঙ্গে নতুন কোনো ছবিতে স্বামী শাহরুখকে অভিনয় করা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। হস্তক্ষেপ করেছেন শাহরুখের ক্যারিয়ারে।

সম্প্রতি পরিচালক করণ যোহরের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ফারহা আকতারের অনুরোধে করণ যোহর তার জন্মদিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানান। তবে এর আগে ঘনিষ্ঠ বন্ধু গৌরিকে ফোন করে প্রিয়াঙ্কাকে আমন্ত্রন জানানোর বিষয়ে অনুমতি চেয়ে নেন করন যোহর। ফোনে গৌরি খান বলেছেন, শাহরুখ ও প্রিয়াঙ্কার মধ্যে দেখা-সাক্ষাত হতেই পারে। কিন্তু তাদের আর কখনো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দিতে তিনি রাজি নন। ভবিষ্যতে একসঙ্গে কোনো ছবিতে তাদের অভিনয়ের ব্যাপারে নিজের আপত্তির কথাও জানান গৌরি।

গৌরির এ কথায় পরিস্কার হয়ে উঠে যে, ‘ডন’ ও ‘ডন টু’ ছবির আলেচিত জুটি শাহরুখ ও প্রিয়াঙ্কাকে আর কখনও অভিনয়ে একসঙ্গে দেখা যাবে না। যদিও এ বিষয়ে শাহরুখ বা প্রিয়াঙ্কা কেউই এখনও মুখ খোলেননি।

এবারই প্রথম নয়, এর আগেও ঐশ্বরিয়া ও রানী মূখার্জির সঙ্গে শাহরুখের অভিনয়ের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন গৌরি খান। এই আপত্তির মুখেই পরে শাহরুখকে ঐশ্বরিয়া ও রানীর সঙ্গে আর অভিনয়ে দেখা যায়নি। ঘর ঠিক রাখতে শাহরুখকে হয়তো এবার প্রিয়াংকাকেও বিসর্জন দিতে হবে।


বাংলাদেশ সময় ১২৩০, মে ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান