নীলফামারী: চাকরি জাতীয়করণের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নীলফামারী জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
শনিবার দুপুর ১২টায় শহরের নতুন বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্তর থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এরপর মফিজ উল হকের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-বাবুল হোসেন, রুহুল আমিন প্রমুখ।
এসময় বক্তারা সরকারের প্রতি অবিলম্বে শিক্ষকদের দাবি পূরণের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর