৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:১৩ পিএম BDST banglanew24
12 May 2012   04:50:52 PM   Saturday BdST
E-mail this

খালেদা জিয়াই দেশের প্রকৃত প্রধানমন্ত্রী!


মাহমুদ মেনন, মান্নান মারুফ, সাজেদা সুইটি ও একেএম রিপন আনসারী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাপাসিয়ায় খালেদা জিয়ার জনসভাস্থল থেকে: বিএনপি চেয়ারপার্সনকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন বিএনপি’র প্রায় সকল নেতা। কাপাসিয়ার ঘাগটিয়াচালা ওয়েল ফেয়ার ক্লাব মাঠের মঞ্চে বিএনপি’র সমাবেশে বক্তব্যে তারা বলেছেন, খালেদা জিয়াই হচ্ছেন জনগণের প্রকৃত প্রধানমন্ত্রী।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, ``শেখ হাসিনা গত নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তাই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। দেশের প্রকৃত প্রধানমন্ত্রী খালেদা জিয়া।``

এর আগে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাও খালেদা জিয়াকে পরবর্তী প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, ``এখন নির্বাচন হলে খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবেন। ``

আওয়ামী লীগের দিন শেষ হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়াও অন্যসব বক্তাও খালেদা জিয়াকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ সময় ১৬৪৮ ঘণ্টা, মে ১২, ২০১২

এমএমকে / সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান