৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:১৬ পিএম BDST banglanew24
23 Aug 2012   11:22:13 AM   Thursday BdST
E-mail this

শাফিন রাশেদের কবিতা

পালাতে পারিনা আমি


শাফিন রাশেদ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পালাতে পারিনা আমি শাফিন রাশেদের কবিতা

পালাতে পারিনা আমি

প্রতিদিনের আগামী আমাকে তাড়ায়
জীবনকে একপাশে ঠেলে রেখে
ছুটে চলি জীবিকার হাত ধরে
দিন শেষে দেখি, জীবন পড়ে আছে দূরে
পালাতে পারিনা আমি, পালানো কি যায়?

স্মৃতিমেঘ আমাকে তাড়ায়
ধানসিঁড়ি সন্ধ্যানদী বুড়িগঙ্গার আঘ্রাণ
ফিরে ফিরে আসে। ডাকে শৈশবের ঘুড়ি
ডাকে জারুল জামরুল, কলাইক্ষেত ঘাসফুল
পালাতে পারিনা আমি, পালানো কি যায়?

মৃত্যুছায়া আমাকে তাড়ায়
ঝরাপাতার মত হয়েছে গত- যে সব প্রিয়মুখ
ফিরে ফিরে ডাকে তারা, ডাকে অতীতের ফাঁকে
চিরল পাতার আঘ্রাণে, ঝাকরা ডুমুরের ছায়ায়
পালাতে পারিনা আমি, পালানো কি যায়?

ধর্মবোধ আমাকে তাড়ায়
যুক্তির চিকন কথা ক্রমশ হাওয়ায় মিলায়
ফিরে যাই অমোঘ অতীতে, আরো পিছনের পথে
দেখি, দ্বন্দ্বের আশ্চর্য কাটা, আছে শতদিকে আঁটা
পালাতে পারিনা আমি, পালানো কি যায়?

সংসারে মানুষ
 
সংসার মানুষকে যা দেয়, দাবি করে তার থেকে বেশি

সংসার মানুষকে দেয় শৃংখলার পাঠ
শৃংখলা দেয় দীর্ঘ জীবন, কুসুম স্বপন
প্রকৃতি নিজেকে বাঁচায় সংসারের খোলসে
খোলস দেয় কেরানির মাপ, মাছিদের তাপ ।

সংসারের আরো কিছু ব্যাকরণ আছে-
নতুনের প্রবেশ দ্বিধাগ্রস্ত সেখানে। ইতস্তত হয়
স্পর্ধার হাতছানি, আকাশ ছোঁয়ার চেষ্টা,
আত্মকেন্দ্রিক হয়ে পড়ে মানুষ।

যে সংসারী, তার ছায়া পড়ে আপন উঠানে
যে সংসারী নয়, তার মায়া পড়ে অন্য আঙিনায়
সংসার মানুষকে যা দেয়, দাবি করে তার থেকে বেশি।

নীল সবুজের কারাগার

ইটের মেরুন অহংকার
উঠে গেছে পাহাড়ের সলজ্জ সবুজে
এঁকেবেঁকে। বান্দরবনের অগুনতি সুন্দরের
অনিমেষ চোখ, দেখে আকাশের সাজ
স্বর্গের সিঁড়ি ভাঙার শুরুটা যেন আজ এখানে-
আবাহমানের নিঝুম অনিন্দ্যে
আনন্দের অফুরান ডাক
শুনতে পাই কোথাও

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান