হিলি (দিনাজপুর): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।
ঈদে টানা ৪ দিনের ছুটিতে বন্দরে যেন কোনো ধরনের পণ্যবাহী ট্রাক আটকা না পড়ে সেজন্য শুক্রবার আমদানি-রফতানি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিন বাংলানিউজকে জানান, প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। তবে ঈদের আগে যাতে ব্যবসায়ীদের ওপর কোনো চাপ না পড়ে সেজন্য শুক্রবার বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর