কয়েকদিন আগে বিশ্বজিৎ হত্যাকান্ড ঘটনাটি জীবনমুখি গানের শিল্পী প্রীতম আহমেদের মনেও নাড়া দিয়েছে। তাই গানের মাধ্যমেই প্রতিবাদ জানালেন তিনি।
গত ৯ ডিসেম্বর, বিশ্বজিৎ খুন হওয়ার নয় দিনের মাথায় ফেইসবুক, ইউটিউব সহ অন্যান্য অনলাইন মাধ্যমে প্রকাশ করেন বিশ্বজিৎকে নিয়ে ‘রাম-রহিমের দেশে আমি হিন্দুর সন্তান, আমার নাম বিশ্বজিৎ বন্ধুরা মুসলমান` শিরোনামে একটি গান।
ইতোমধ্যে গানটি অনলাইনের মাধ্যমে পোঁছে গেছে সবার হাতে হাতে। এ বিষয়ে প্রীতম বাংলানিউজকে বলেন, ‘‘এটি বাণিজ্যিক কোন গান নয়, তাই অনলাইনেই প্রকাশ করেছি। বিশ্বজিৎকে নিয়ে আমার অনুভূতি, আমার শোক, আমার প্রতিবাদ গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।’
গত ১৮ ডিসেম্বর, প্রীতম তার ফেইসবুকে বিশেষভাবে উল্লেখ করেন, গানটি রাজনীতি বা বিনোদনের জন্য নয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
এমকে/