১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:৩১ পিএম BDST banglanew24
01 Jul 2012   02:45:31 PM   Sunday BdST
E-mail this

ভোলায় প্রতিপক্ষের লাঠিয়ালদের হামলায় আহত ২০


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে চর দখল নিয়ে প্রতিপক্ষের লাঠিয়ালদের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সিরাজ নামে এক নিখোঁজ থাকলেও তাকেপরে উদ্ধার করা হয়।

শনিবার রাত ১টা থেকে ভোর রাত পর্যন্ত দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

আহতদের মধ্যে ৪ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রোববারও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে ফের সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর ইউনিয়নের বাইন্যার চর দখল নিয়ে স্থানীয় সিরাজ ও আবু তাহের দলের লাঠিয়ালদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে দু’দলের মধ্যে একাধিকবার হামলা, মামলা ও শালিস বৈঠক হয়েছে। কিন্তু উভয়পক্ষের মধ্যে চরের মালিকানা এখনও নিষ্পত্তি হয়নি।

এ নিয়ে গত কয়েকদিন ধরে ফের উভয়দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে শনিবার গভীর রাতে আবু তাহের দলের লাঠিয়ালরা সিরাজের দলের ওপর অতর্কিত হামলা চালায়।

সিরাজ অভিযোগ করে বলেন, লাঠিয়ালরা বিনা কারণে হামলা চালিয়ে নিরীহ মানুষদের আহত করেছে এবং তাদের বসতঘরে লুটপাট চালিয়েছে।

রোববার সকাল ৯টায় এ ব্যাপারে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বরকত বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান