৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৪৯ পিএম BDST banglanew24
09 Jul 2012   01:56:37 PM   Monday BdST
E-mail this

আ’লীগের লোকেরাই বঙ্গবন্ধুকে খুন করেছে: ফারুক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আ’লীগের লোকেরাই বঙ্গবন্ধুকে খুন করেছে: ফারুক

ঢাকা: বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বর্তমান সরকারের মন্ত্রীরা যে পরিমাণ দুর্নীতি করেছেন তার টাকা দিয়েই পদ্মাসেতু করা সম্ভব।’

সোমবার বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের তিন তলার হলরুমে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘দুর্নীতি ও বর্তমান সরকার’ র্শীষক আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

“১৬ কোটি মানুষের হাতেই পদ্মাসেতু হবে” প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আপনাকে এ ব্যাপারে সহযোগিতা করবো। প্রয়োজনে দু’বেলা খেয়ে এক বেলার অর্থ পদ্মাসেতুর জন্য দেবো। কিন্তু এর আগে পদ্মাসেতু নির্মাণে যে দুর্নীতি হয়েছে তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পদ্মাসেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের চিঠি জনসম্মুখে প্রকাশ করতে হবে।’

রোববার অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনে সংসদ-উপনেতা সাজেদা চৌধুরী ‘জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর হত্যাকারী’ বলায় তার কড়া সমালোচনা করে ফারুক বলেন, “অশালীন ভাষায় কথা বলা আমাদের নেতা শেখান নি। বিএনপি’র জন্ম ’৭১ সালে হয় নি। জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। গুম খুন করতে আপনারাই জানেন। আপনাদের দলের লোকেরাই তাকে (বঙ্গবন্ধু) খুন করেছে।’

ফারুক আরও বলেন, ‘এ সরকারের সবখানেই দুর্নীতি। মানবতা আজ নির্বাসিত। এ সরকার সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। জনগণ আর তাদের সমর্থন দিচ্ছে না। তার প্রমাণ খালেদা জিয়ার সাম্প্রতিক গণসংযোগে সাধারণ মানুষের অংশগ্রহণ।’

জাসাস মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান মাসুমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, “ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, জাসাসের সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী মনির খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
এআই/এমইউএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান