১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১১:২৬ এএম BDST banglanew24
31 May 2012   09:49:27 AM   Thursday BdST
E-mail this

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: বৃহস্পতিবার সারাদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ভারতীয় রাজনৈতিক দল সিপিএম-এর ডাকে ভারতজুড়ে ধর্মঘটের কারণে সেখানকার ব্যবসায়ীরা বৃহস্পতিবার আমদানি-রপ্তানি না করার কথা জানিয়েছেন।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, সেখানকার ব্যবসায়ীরা আগেই আমাদের জানিয়েছিলেন যে, বৃহস্পতিবার ভারতে ধর্মঘটের কারণে আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

এদিকে, শুক্রবার সাপ্তাহিক বন্ধের পর শনিবার থেকে আবারও পুরোদমে এ বন্দরের কার্যক্রম চালু হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান