৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:১৫ এএম BDST banglanew24
22 May 2012   08:13:35 PM   Tuesday BdST
E-mail this

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাসদ সাংসদদের মতবিনিময় বুধবার


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অবস্থা ও মহাজোটের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের তিন সংসদ সদস্য।

বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সকাল ১১টায় এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।

জাসদের সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর পার্সোনাল অফিসার সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

জাসদের কার্যকরী সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মইন উদ্দিন খান বাদল মতবিনিময় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাংলানিউজকে বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা সাংবাদিকদের কাছে দলের সংসদীয় কমিটির মত তুলে ধরবো।’

মহাজোটের বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিকদের প্রশ্ন তো এড়িয়ে যাওয়ার উপায় থাকে না।’

এদিকে জাসদের দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আলোচিত সংলাপ বিষয়ে দলের অবস্থান, বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচি ও দেশের সার্বিক অবস্থা নিয়ে দলের বক্তব্য মতবিনিময় সভায় তুলে ধরা হবে।

মতবিনিময় সভায় হাসানুল হক ইনু, মইন উদ্দিন খান বাদল ও শাহ জিকরুল আহমেদ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ২২, ২০১২
এসএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান