চট্টগ্রাম: সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পের শ্রমিক মো. জামাল উদ্দিন (৪৫) বহুতল জাহাজের উপর থেকে পড়ে নিহত হয়েছেন। তিনি মাদারীপুরের কালকিনীর শিকার মঞ্জিলের মো. জলিল সর্দারের ছেলে।
রোববার বিকেলে বারআউলিয়া শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির কনস্টেবল এহসান বাংলানিউজকে বলেন, ‘ডেল’ নামের একটি বহুতল জাহাজে যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় জামাল উদ্দিন নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৩টা ৪৫ মিনিটে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত শ্রমিকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এআরএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর