১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:১৪ পিএম BDST banglanew24
16 Jul 2012   12:28:03 AM   Monday BdST
E-mail this

২৩ জুলাই রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ইফতার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২৩ জুলাই রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ইফতার

ঢাকা: আগামী ২৩ জুলাই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইফতার পার্টির জন্য ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে দাওয়াত দেওয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।

তিনি বাংলানিউজকে জানান, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে দাওয়াত করা শুরু হয়েছে।

রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন মঞ্জুকে দাওয়াতপত্র পৌঁছে দিয়েছেন তিনি। সোমবার জাসদ নেতা আ স ম আব্দুর রবকে ও মঙ্গলবার কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দাওয়াতপত্র দিবেন।

আওয়ামী লীগকে দাওয়াত দেওয়া হচ্ছে কিনা- জানতে চাইলে বরকত উল্লাহ বুলু জানান, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের নেতাদের দেওয়া হবে।

বাংলাদেশ সময় ২৪২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এমএম/এমআইএইচ/ সম্পাদনা: প্রভাষ চৌধুরী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান