৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৯:২৭ পিএম BDST banglanew24
29 Nov 2012   02:37:21 PM   Thursday BdST
E-mail this

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত রমনি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত রমনি

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর প্রথমবারের মতো ওবামার মুখোমুখি হচ্ছেন মিট রমনি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন ম্যাসাচুসেটসের এই সাবেক গভর্নর।

হোয়াইট হাউসের প্রেস সচিব জে কারনি জানান, হোয়াইট হাউসের ব্যক্তিগত ডাইনিং রুমে গভর্নর মিট রমনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

তিনি আরো জানান, নির্বাচনের পর ওবামার সঙ্গে এটাই রমনির প্রথম সাক্ষাৎ।

তবে তাদের সাক্ষাতের সময় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে কারনি একটি বিবৃতিতে জানান।

গত ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামা।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান