ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে কোম্পানির মুনাফা কমেছে। কোম্পানি দুটি হলো- ইউনিয়ন ক্যাপিটাল এবং মেঘনা সিমেন্ট।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনা সিমেন্ট: মেঘনা সিমেন্ট কোম্পানির ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ১০ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ১০ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা।
সুতারাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানিটির মুনাফা কমেছে ৯২ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ২৭ টাকা।
গত বছরের একই সময়ে ব্যাংকটির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৩ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৭৪ টাকা।
ইউনিয়ন ক্যাপিটাল: ইউনিয়ন ক্যাপিটাল কোম্পানি গত ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) ব্যাংকটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৬ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ০৬ টাকা।
গত বছরের একই সময়ে ব্যাংকটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ১২ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লাভ (ইপিএস) হয়েছিল ১ দশমিক ২৪ টাকা।
সুতারাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে ব্যংকের মুনাফা কমেছে ১২ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ১৫ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৫ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৫৪ টাকা।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর