৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১১:২৫ এএম BDST banglanew24
08 Aug 2012   04:40:12 PM   Wednesday BdST
E-mail this

বাস খাদে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা) : বাস খাদে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার খুব সকালে শিলংয়ের কাছে ঘটে এ দুর্ঘটনা।

বাসটি আগরতলা থেকে গুয়াহাটি যাচ্ছিল। নিহতদের মধ্যে বেশিরভাগই আগরতলার বলে জানা গেছে। বাসটি ছিল আগরতলার শেরওয়ালি ট্রেভ্যালসের।

দুর্ঘটনাটি ঘটে মেঘালয় এবং আসাম সীমান্তের কাছে তামসেং নামক একটি গ্রামে।

পুলিশ জানিয়েছে. ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে বাসটি খাদে পড়ে যায়। পরে পুলিশ গিয়ে ২২টি লাশ উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ২২ জনের।
আহত ৬ জনকে পাঠানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত এবং আহতদের সম্পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি।

ত্রিপুরা রাজ্য প্রশাসন আসাম এবং মেঘালয় সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কিন্তু এলাকাটি মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ি এলাকার অন্তর্গত। ঠিকভাবে যোগাযোগ করা যাচ্ছে না।

সাম্প্রতিক সময়ে এতো বড় দুর্ঘটনা আর ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান