ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি গত সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো - জিপিএইচ ইস্পাত লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ ও অ্যাপেক্স ট্যানারি।
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড এর শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আর সিঙ্গার বাংলাদেশ ৫০ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।
অপরদিকে অ্যাপেক্স ট্যানারি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর আগের বছরে প্রতিষ্ঠানটি এর শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।
বাংলাদেশ সময় : ১৪৩২ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১২
এইচএমএম / সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর