৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:২২ এএম BDST banglanew24
26 May 2012   07:14:34 PM   Saturday BdST
E-mail this

ঢাকায় ল্যাপটপ প্রদর্শনী


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকায় ল্যাপটপ প্রদর্শনী

আগামী ৭ জুন থেকে ঢাকায় ‘ল্যাপটপ ফেয়ার২০১২’ শুরু হচ্ছে। আয়োজক মেকার কমিউনিকেশন। সূত্র এ তথ্য জানিয়েছে।

এবারের ভেন্যু ঢাকার হোটেল রুপসী বাংলা। তিন দিনব্যাপী এ প্রদর্শনী ৯ জুন পর্যন্ত চলবে। এটি মেকার কমিউনিকেশনের ল্যাপটপকেন্দ্রিক ধারাবাহিক আয়োজনের অংশ।

এবারের ১১তম ল্যাপটপ প্রদর্শনীর প্রস্তুতি সম্পর্কে আয়োজক মেকারের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক আসিফ সরোয়ার খান বলেন, হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিতব্য এ ল্যাপটপ প্রদর্শনীতে ৬টি প্যাভিলিয়ন, ৭টি মিনি প্যাভিলিয়ন এবং ৪০টি স্টল থাকছে।

এবারের প্রদর্শনীর সমন্বয়কারী বাংলানিউজকে জানান, একই প্রদর্শনীতে অনেকগুলো ব্র্যান্ড উপস্থিত থাকায় বিক্রির প্রতিযোগিতাও বাড়ছে। এতে ক্রেতারা বাজারমূল্য থেকেও তুলনামূলক কমমূল্যে ল্যাপটপ বিক্রির সুযোগ তৈরি হয়।

গত তিন বছরে ঢাকায় ৭টি এবং চট্টগ্রামে ৩টি ল্যাপটপ প্রদর্শনীর আয়োজক করে মেকার। এবার প্রতিটি প্রতিষ্ঠানই তাদের ল্যাপটপে বিশেষ মূল্যছাড় দেবে বলে বিপণনকারী সূত্রগুলো বাংলানিউজকে জানিয়েছে। এ প্রদর্শনীর সহপৃষ্ঠপোষক অ্যাসার, আসুস, এইচপি, স্যামসাং এবং ইন্টেল।

এ প্রদর্শনীতে এইচপি, স্যামসাং, কমপিউটার সোর্স, স্মার্ট, গ্লোবাল, কমপিউটার ভিলেজ, এক্সিকিউটিভ টেকনোলজিস, রিশিত, কমপিউটার ভ্যালি, আইওএম, এক্সেল টেকনোলজিস, খান জাহান আলী কমপিউটার এবং ফোরা ছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে।

এসব প্রতিষ্ঠানের স্টলে বিশেষ মূল্যছাড়ে আসুস, তোশিবা, এইচপি, গেটওয়ে, স্যামসাং, লেনোভো, হায়ার, ডেল, ফুজিৎসু, প্রোলিংক, অ্যাপল, অ্যাসার, এমএসআই, সনি, কমপ্যাক, ফ্লোরা পিসি, গিগাবাইট ছাড়াও নতুন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে।

এবার বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ এ প্রদর্শনীতে উন্মোচিত হবে বলে বাংলানিউজকে জানানো হয়েছে। এবারের ল্যাপটপ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত। সাধারণের প্রবেশমূল্য ২০ টাকা।

বাংলাদেশ সময় ১৯১৪ ঘণ্টা, মে ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান