৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৫৪ এএম BDST banglanew24
02 Jun 2012   09:46:43 PM   Saturday BdST
E-mail this

দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভাগজোত এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে সজীব আহমেদ (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সজীব দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের আব্দুর রশীদের ছেলে। তিনি মথুরাপুর ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে সজীব ভাগজোত এলাকায় তার নানা সাবদুলের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যা ৬টার দিকে নানা বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করনে যান সজীব।

গোসলের একপর্যায়ে তিনি পানির ভেতর ডিগবাজি দেয়। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায় না।

পরে নদীতে থাকা অন্যরা অনেক খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়।
এ সময় স্থানীয় মহিষকুণ্ডি বাজারের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান