৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:৩৬ পিএম BDST banglanew24
23 Aug 2012   02:57:04 PM   Thursday BdST
E-mail this

ঢাকায় ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসব


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকায় ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসব

ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ঢাকায় সপ্তাহব্যাপি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজিত ‘ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর ও সৌমিত্র চ্যাটার্জি ফিল্ম রেট্রোস্পেকটিভ’ শীর্ষক এই চলচ্চিত্র উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।

জাতীয় জাদুঘর মিলনায়তনে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপি এই ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসবকে সবধরনের সহযোগিতায় করছে বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভারতের তথ্য মন্ত্রণালয়। উৎসবে ডিভিডি ফরম্যাটে ভারতের ১৫টি চলচ্চিত্র ও বাংলাদেশের ৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আগামী ১ সেপ্টেম্বর বেলা ১১টায় জাতীয় জাদুঘর মিলনায়তনের অনুষ্ঠিত হবে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ভারতের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও খ্যাতিমান পরিচালক ‘ওমরাও জান’ পরিচালক মোজাফ্ফর আলী। ভারতীয় চলচ্চিত্র উৎসবের পরিচালকমন্ডলীর পক্ষে ফারুক শেখ ও রাজিব কুমার জৈন উৎসবে উপস্থিত থাকার কথ‍া দিয়েছেন।
 
ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানসহ অন্যান্য দিনের প্রবেশ পত্র বিনামূল্যে সংগ্রহ করা যাবে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ( বাড়ি নং- ২৪, রোড নং- ২, ধানমন্ডি) এবং সেন্টারের লাইব্রেরি ও অডিটোরিয়াম (বাড়ি নং-৩৫, রোড নং- ২৪, গুলশান-১) থেকে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ এপ্রিল শতবর্ষে পা রেখেছে উপমহাদেশের চলচ্চিত্র। ১৯১৩ সালের ২১ এপ্রিল দাদা সাহেব ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকে (যিনি দাদা সাহেব ফালকে নামে সুপরিচিত) নির্মিত  প্রথম ভারতীয় চলচ্চিত্র ‘রাজা হরিশচন্দ্র’ ছবিটি প্রদর্শিত হয়েছিল সে সময়ের বোম্বের অলিম্পিয়া থিয়েটারে।

ভারতের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে এ উৎসবে সম্মান জানানো হবে।

১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবির মাধ্যমে সৌমিত্র চট্টোপাধ্যায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি সত্যজিৎ রায় নির্মিত ১৪টি ছবিতে অভিনয় করেছেন। বিভিন্ন সময় তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের ছবিতে অভিনয় করেন। চলচ্চিত্র ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা ও টিভি নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি একজন উঁচু মাপের আবৃত্তি শিল্পী।


বাংলাদেশ সময় ১২৪৫, আগস্ট ২৩, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান