৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১০:৫৪ এএম BDST banglanew24
19 Aug 2012   04:49:34 PM   Sunday BdST
E-mail this

কৈলাসটিলার ৪ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কৈলাসটিলার ৪ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

সিলেট: সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এ কূপ থেকে দুই হাজার ৩০০ পিএসআই চাপে ২২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উঠছে।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। তবে এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন সিলেট গ্যাসফিল্ডের জেনারেল ম্যানেজার (পরিকল্পনা ও উন্নয়ন) খাজা আহমেদ।

তিনি আরো বলেন, এ গ্যাসক্ষেত্র থেকে পূর্ণাঙ্গভাবে উৎপাদনে যেতে আরো ১৫ দিন সময় লাগতে পারে।

খাজা আহমেদ বাংলানিউজকে বলেন, নতুন এই গ্যাসক্ষেত্র থেকে ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। এ ক্ষেত্রে গ্যাসের প্রবাহ হচ্ছে ২২০০ মিলিয়ন ঘনফুট।

তিনি বলেন, এ গ্যাসক্ষেত্রে কতো পরিমাণ গ্যাস মজুদ আছে, তা এখনও জানা যাচেছ না। কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে। এগুলো শেষ হলে এর মজুদের পরিমাণ জানা যাবে। এর মধ্যে জিএসটি টেস্ট করা হবে কয়েকদিনের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
এসএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান