৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৬:০১ এএম BDST banglanew24
07 Aug 2012   06:38:58 PM   Tuesday BdST
E-mail this

সোনারগাঁও হোটেল পরিচালনায় প্যান প্যাসিফিকের চুক্তি ১০ বছর নবায়ন


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সোনারগাঁও হোটেল পরিচালনায় প্যান প্যাসিফিকের চুক্তি ১০ বছর নবায়ন
ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে প্যান প্যাসিফিকের সঙ্গে চুক্তি ১০ বছরের জন্য নবায়ন হয়েছে।   

প্যান প্যাসিফিকের সঙ্গে সরকারের চলমান চুক্তির মেয়াদ গত এপ্রিল মাসে শেষ হয়ে যায়। পারস্পরিক আলোচনার জন্য এক মাস সময় বাড়ানো হয়। দু’পক্ষের পারস্পরিক আগ্রহের পরিপ্রেক্ষিতে চুক্তির মেয়াদ ৫ বছরের স্থলে ১০ বছরের জন্য নবায়নের সিদ্ধান্ত হয়। সর্বশেষ চুক্তি হয়েছিল ২০০৭ সালে।

মঙ্গলবার সোনারগাঁও হোটেলের সুরমা হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানের উপস্থিতিতে প্যান প্যাসিফিক ও হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। বিমান সচিব আতাহারুল ইসলাম ও সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার ই জে ম্যাকওয়ান এসময় উপস্থিত ছিলেন।  

প্যান প্যাসিফিক ১৯৮১ সাল থেকে সোনারগাঁও হোটেল পরিচালনা করে আসছে। প্রতিবার ৫ বছরের জন্য চুক্তি নবায়ন হওয়ার কথা। তবে এবার ১০ বছরের চুক্তি নবায়ন হলো।  
     
হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  মোস্তফা কামাল খান ও প্যান প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) হরিহরণ চুক্তিতে সই করেন।  

প্যান প্যাসিফিক হোটেলস গ্রুপ এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে ৩০টি হোটেল পরিচালনা করছে। প্যান প্যসিফিক হোটেলস গ্রুপের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, ০৭ আগস্ট, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান