ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) সদস্য কোম্পানিগুলোর (ব্রোকারেজ হাউজ) কমপ্লায়েন্স অফিসারদের সঙ্গে বৈঠক করবে ডিএসই কর্তৃপক্ষ।
রোববার ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইটে জানানো হয়, ১৭ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
ডিএসই’র সকল ব্রোকারেজ হাউজকে তাদের কমপ্লায়েন্স অফিসারদের বৈঠকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর