১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:১০ পিএম BDST banglanew24
24 May 2012   05:11:26 PM   Thursday BdST
E-mail this

তাল্লু স্পিনিংয়ের দাম কমেছে ৫৩ শতাংশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দাম কমার শীর্ষে অবস্থান করছে তাল্লু স্পিনিং কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৫৩ দশমিক ৫০ শতাংশ কমেছে।
 
এছাড়া দাম কমার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ারের দাম ৪ দশমিক ৭৭ শতাংশ কমে যায়।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বৃহস্পতিবার তাল্লু স্পিনিং কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৩৪ দশমিক ৫ টাকায় এবং সর্বনিম্ন ৩৪ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ৭৪ দশমিক ২ টাকা। তবে বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৩৪ দশমিক ৫ টাকায়। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম ৪০ টাকা কমে যায়।
 
১৯৯০ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।
 
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৭৪ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ৮০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২১ কোটি ৪০ লাখ টাকা।
 
বাজারে এ কোম্পানির মোট শেয়ার রয়েছে ২ কোটি ১৪ লাখ ২৫৮টি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৯ দশমিক ১১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২০ দশমিক ৬৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২০ দশমিক ২০ শতাংশ।
 
উল্লেখ্য, তাল্লু স্পিনিং কোম্পানির শেয়ারহোল্ডারদের ২:১ রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
 
অর্থাৎ প্রতি একটি শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার পাবেন এ কোম্পানির শেয়ারহোল্ডাররা।
 
কমিশন এ রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিকে বাজারে ৪ কোটি ২৮ লাখ ৫১৬টি সাধারণ শেয়ার ছেড়ে ৪২ কোটি ৮০ লাখ ৫ হাজার ১৬০ টাকা উত্তোলন করার অনুমতি দিয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ১০ টাকা। তবে কোনো প্রিমিয়াম নেওয়া হবে না।
 
পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে কোম্পানিটি ওয়ার্কিং ক্যাপিটল এবং ব্যাংক লোন পরিশোধ খাতে ব্যয় করবে।
 
রাইট ইস্যুর দায়িত্ব পালন করবে বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.।
 
অন্যদিকে, বৃহস্পতিবার ডিএসইতে দাম বাড়ার দ্বিতীয় শীর্ষ প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ২০৯ টাকায় এবং সর্বনিম্ন ২০৬ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের দাম ছিল ২১৭ দশমিক ৮ টাকা। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ১০ টাকা।
 
বৃহস্পতিবার দাম কমার শীর্ষে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- তাল্লু স্পিনিং ৫৩ দশমিক ৫০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার ৪ দশমিক ৭৭ শতাংশ, বিডি থাই ৪ দশমিক ০৩ শতাংশ, আইসিবি এএমসিএল ফাস্ট ৩ দশমিক ৭১ শতাংশ, কাশেম ড্রাইসেল ৩ দশমিক ১৩ শতাংশ, ফিনিক্স ইন্সুরেন্স ৩ দশমিক ১২ শতাংশ, বিআইএফসি ৩ দশমিক ০৫ শতাংশ, যমুনা ব্যাংক ২ দশমিক ৯২ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ২ দশমিক ৯০ শতাংশ এবং সাফকো স্পিনিং ২ দশমিক ৯০ শতাংশ দাম বেড়েছে।
 
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার ডিএসই’র দাম কমার শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি মিউচ্যুয়াল ফান্ড, এফবিএফআইএফ, লিগ্যাসি ফুটওয়্যার, মাইডাস ফিন্যান্স, সোনালী আঁশ, বিডি থাই, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কর্ণফুলী এবং ফিনিক্স ইন্সুরেন্স।
 
বাংলাদেশ সময় : ১৭১০ ঘণ্টা, মে ২৪, ২০১২
এসএনএইচ/সম্পদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান