৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:৩৪ এএম BDST banglanew24
23 May 2012   01:03:56 PM   Wednesday BdST
E-mail this

বিনিয়োগকারীদের বিক্ষোভ এবার এসইসির চেয়ারম্যানের বিরুদ্ধে


এসএমএ কালাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিনিয়োগকারীদের বিক্ষোভ এবার এসইসির চেয়ারম্যানের বিরুদ্ধে
ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দরপতন থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজারে। উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণ সংক্রান্ত এসইসির প্রজ্ঞাপন উচ্চ আদালতে বহাল থাকার পরেও পুঁজিবাজারে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন হওয়ার এবার বিনিয়োগকারীরা এসইসির চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

বুধবার সূচকের পতন দেখা দিলে দুপুর পৌনে একটার দিকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে মতিঝিলের ডিএসইর মূল ফটকের সামনে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে শতাধিক বিনিয়োগকারী বিক্ষোভ করতে থাকেন।

বাজারের এই দরপতনের জন্য তারা এবার সরাসরি নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে দায়ী করেন। একইসঙ্গে বিনিয়োগকারীরা বুধবার প্রথম বারের মতো এসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভকারীরা বলেন, পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসইসির চেয়ারম্যান ব্যার্থ হয়েছেন। তাই তার পদত্যাগ করা উচিত।

বিনিয়োগকারীদের অভিযোগ, গত ২১ মে উচ্চ আদালত এসইসির প্রজ্ঞাপন বৈধ ঘোষণার পর থেকে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা প্রশ্নবিদ্ধ। বিশেষ করে, রায়ের পর ২ শতাংশ কম শেয়ারধারণকারী পরিচালকদের বিষয়ে নতুন করে সময় দেয়া হবে কিনা। কিংবা নতুন করে সময় দেওয়া না হলেও ইতিমধ্যে যাদের পদ শূন্য হয়ে গেছে তাদের বিষয়ে কোন নির্দেশনা দিবে কিনা কিংবা দেওয়ার প্রয়োজন আছে কিনা। এ বিষয়ে এসইসি কোন ধরনের বক্তব্য দিচ্ছে না।

এসইসির নিরবতার সুযোগে পুঁজিবাজারে নতুন করে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে। এসব গুজবের মধ্যে রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কম দামে শেয়ার কেনার সুযোগ করে দেওয়ার জন্যই বাজারে দরপতন ঘটানো হচ্ছে। সূচক একটা নির্দিষ্ট পর্যায়ে নেমে আসলে এসইসি নতুন করে একটি প্রজ্ঞাপন দিয়ে পরিচালকদের শেয়ার কেনার জন্য কিছুদিন সময় বাড়িয়ে দিবে। এতে করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হবেন উদ্যোক্তা পরিচালকা বলে দাবি করেছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের বিক্ষোভ চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ২৩, ২০১২
এসএমএকে/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান