১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:০৫ পিএম BDST banglanew24
Robi an AXIATA company
04 Feb 2013   09:53:13 AM   Monday BdST
E-mail this

জামায়াতের বিক্ষোভে অভিনব ও অশ্লীল স্লোগান


আহমেদ রাজু, জাহাঙ্গীর সুমন, সেরাজুল ইসলাম সিরাজ, মনোয়ারুল ইসলাম, মফিজুল সাদিক, নুর মোহাম্মদ ও ইমরান আলী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জামায়াতের বিক্ষোভে অভিনব ও অশ্লীল স্লোগান
ছবি: জীবন আমীর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মতিঝিল থেকে: অভিনব আর অশ্লীল স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে জামায়াত-শিবির নেতা-কর্মীরা। মতিঝিল শাপলা চত্বরে এসে জড়ো হতে থাকা খণ্ড খণ্ড মিছিলগুলো থেকে তারা ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আর একবার’ শীর্ষক স্লোগান যেমন দিচ্ছে, তেমনি দিচ্ছে ‘ছাত্রলীগের কুত্তারা, হুঁসিয়ার সাবধান’ শীর্ষক স্লোগান।

এমনকি ‘ভারতীয় ট্রাইব্যুনাল মানি না, মানবো না’ স্লোগানও শোনা যাচ্ছে এসব মিছিল থেকে।

বুকে-পিঠে ‘সাইদীর কিছু হলে, জ্বলবে আগুন হাসিনার ঘরে’ লিখেও মিছিলে অংশ নিতে দেখা যাচ্ছে কাউকে কাউকে।

তাদের স্লোগানের মধ্যে আরো আছে হুমকিমূলক “সবাই জাগে বারবার, শিবির জাগে একবার’ শীর্ষক স্লোগান। আরো আছে ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ট্রাইব্যুনাল ঘেরাও হবে’, জেলের তালা ভাঙবো, সাঈদীকে আনবো’, ‘সব‍াই ধরে ধরে না, শিবির ধরলে ছাড়ে না’ ইত্যাদি স্লোগান।

যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে সোমবার সকাল দশটার বিক্ষোভে অংশ নিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতিঝিলে আসছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

সকাল ৯টার পর আরামবাগ ব্রিজের দিক থেকে একটি মিছিল এসে শাপলা চত্বর ঘুরে জনতা ব্যাংক ভবনের সামনে অবস্থান নেয়। এরপর চারদিক থেকে আসতে শুরু করে খণ্ড খণ্ড মিছিল।

শাপলা চত্বর ও এর আশপাশের মোড়ে মোড়ে পুলিশ-ৠাব ও গোয়েন্দাদের সতর্ক থাকতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ফ্রেবুয়‍ারি ৪, ২০১৩
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


শেষ হলো জামায়াতের বিক্ষোভ

০৪ ফেব্রুয়ারি ২০১৩

সমাবেশ শেষ, মিছিল শুরু জামায়াতের

০৪ ফেব্রুয়ারি ২০১৩

খণ্ড খণ্ড মিছিল আসছে মতিঝিলে

০৪ ফেব্রুয়ারি ২০১৩

মতিঝিলে বিক্ষোভ চলছে জামায়াতের

০৪ ফেব্রুয়ারি ২০১৩

জামায়াতের কর্মসূচিতে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী

০৪ ফেব্রুয়ারি ২০১৩

মোড়ে মোড়ে র‌্যাব পুলিশ

০৪ ফেব্রুয়ারি ২০১৩

‘জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানোর ষড়যন্ত্র করছে সরকার’

০৪ ফেব্রুয়ারি ২০১৩

‘সাঈদীর রায় মানবে না শিবির’

০৪ ফেব্রুয়ারি ২০১৩

অনুমতি থাকলেও কৌশলী জামায়াত

০৪ ফেব্রুয়ারি ২০১৩

কাজ ফেলে জামায়াতের বিক্ষোভ দেখল ব্যাংক কর্মকর্তারা

০৪ ফেব্রুয়ারি ২০১৩

‘বিরুদ্ধে রায় দিলে গৃহযুদ্ধ’

০৪ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান