৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:৪৬ পিএম BDST banglanew24
17 Jun 2012   02:21:22 AM   Sunday BdST
E-mail this

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে শরিকি বিবাদ তুঙ্গে


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে সরকারের একমাত্র জোট শরিক কংগ্রেসের বিবাদ এখন তুঙ্গে।

এ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেছেন, ‘মমতা অন্যায় রাজনীতি করছেন।’

শুক্রবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার অনুমতি চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি দেবে রাজ্য কংগ্রেস। একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কংগ্রেস।
 
শনিবার প্রদেশ কংগ্রেসের এ সিদ্ধান্তকে কটাক্ষ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷

তিনি বলেন,  কেউ সরকার ছেড়ে যেতে চাইলে যেতে পারে। যারা যেতে চান, কেউ তো ধরে রাখেনি৷ কেউ যেতে চাইলে যেতে পারে৷ পেটে খিদে মুখে লাজ৷ কংগ্রেসের যেসব নেতা মন্ত্রী হতে পারেননি, তারাই নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করছেন৷

অন্যদিকে এ আক্রমণের বিরুদ্ধে মুখ খোলেন রাজ্য কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য৷ উত্তর ২৪ পরগনায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, তৃণমূলের শাসন করার ক্ষমতা নেই। এটা বাংলার মানুষ বুঝতে পেরেছেন।

রাজ্য সরকারের শরিক দুই দলের নেতৃত্বের বাকযুদ্ধে বারবার প্রকাশ্যে চলে এসে এখন জোট ভাঙার প্রায় উপক্রম হয়েছে। শনিবারের ঘটনায় বিষয়টি আরো জটিল হল বলে মনে করছেন কলকাতার রাজনৈতিক মহল৷

বাংলাদেশ সময় : ০২১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১২
আরডি/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান