১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:৩৩ এএম BDST banglanew24
22 May 2012   09:49:49 PM   Tuesday BdST
E-mail this

একদিনের ম্যাচে সিএবির দ্বিতীয় জয়


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দল দ্বিতীয় একদিনের ম্যাচেও জিতেছে। বাংলাদেশকে ৪৩ রানে হারিয়েছে তারা।

খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪৩ রান করে সিএবি। অঞ্জনাভ সাহা ২২, কাজী জুনায়েদ ৪৭, ইরফান আনসারি ২১, অভিজিৎ ৪৪, আরিফ আনসারি ৩০ ও ঋত্বিক দে ৫৩ রান করেন। বাংলাদেশের সানজিদ হাসান তিন উইকেট নেন।

জবাব দিতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপের মুখে ২০০ রান তুলতে ৪৫.৪ ওভারে অল-আউট হয় বাংলাদেশ। ওমর ফারুক ৫২, জালাল উদ্দিন ৩৭ এবং রিয়াজুল ইসলাম ৩৮ রান করেন। সিএবির প্রদীপ্ত পরামানিক, রক্তিম বোস ও শুভজিত দাস দুটি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন সিএবি’র ঋত্বিক দে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মে ২২, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান