৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:২৯ এএম BDST banglanew24
05 Aug 2012   05:44:52 PM   Sunday BdST
E-mail this

হেভি মেটাল গান নিয়ে ‘পুতুল গান’


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হেভি মেটাল গান নিয়ে ‘পুতুল গান’

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার প্রথম আসরের সেরা দশে নাম লেখানোর মধ্য দিয়ে সংগীত‍াঙ্গনে পা রাখেন সাজিয়া সুলতানা পুতুল। এরপর বাজারে আসে তার দুটি একক অ্যালবাম। এবারের ঈদে আসছে তার তৃতীয় একক অ্যালবাম ‘পুতুল গান’। জানা গেছে, অ্যালবামে থাকছে হেভি মেটাল ধাঁচের গান। বাংলাদেশে এর আগে কোনো নারী শিল্পীর গাওয়া এ ধরনের গানের অ্যালবাম বাজারে আসেনি।

পুতুলের এ অ্যালবামের বিশেষত্ব হলো- অ্যালবামের সবগুলো গানের কথা ও সুর পুতুলের নিজের।

পুতুলের নতুন এ অ্যালবামে গান থাকছে মোট ৮টি। গানগুলোর শিরোনাম- সে আমার কেউ না, আমার ভিতরে গান, ছুটি মিলে না, আমরা দু’জন এ শহরে, তোমার মনে পড়তে গিয়ে, কল্পনার ডালপালা, মন দেখতে কেমন ও চাঁদের চোখে জল।

পুতুলের গানের সঙ্গে হারমোনিয়ামের পাশাপাশি বাজিয়েছেন বিভিন্ন মেটাল ব্যান্ডের সদস্যরা। এদের মধ্যে আছেন শার্কনেল মেথড ব্যান্ডের গিটারিস্ট রেজওয়ান, বেস এ রনি, ড্রামে কাজ করেছেন মেকানিক্স ব্যান্ডের রিয়াজ, কিবোর্ডে সুমন কল্যাণ ও খেয়া। পুরো অ্যালবামের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন তানিম।

নতুন অ্যালবাম সম্পর্কে পুতুল বলেন, “৪-৫ মাস আগে থেকেই অ্যালবামের কাজ শুরু করি। কিন্তু কম্পোজিশনে অনেক সময় লেগেছে। কারণ ব্যান্ড শিল্পীরা একটু সময় নিয়ে মিউজিক করেন। কিন্তু আমি তো ব্যান্ডের শিল্পী না। এজন্য আমাদের বোঝাপড়ায় অমিল ছিল। বিশেষ করে তারা আমার অ্যালবামের প্রথম গান ‘সে আমার কেউ না’ এর কম্পোজিশন করতে অনেক সময় দিয়ে ফেলেছিল। তবে আশা করছি শ্রোতারা আমার গানগুলো ভীষণ উপভোগ করবে।”

বাংলাদেশ সময় ১৭২০, আগস্ট ৫, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট ‍আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান