১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:০৯ পিএম BDST banglanew24
29 Sep 2012   05:45:15 PM   Saturday BdST
E-mail this

‘কে হায় হৃদয় খুঁড়ে’ মোশাররফ করিমের


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘কে হায় হৃদয় খুঁড়ে’ মোশাররফ করিমের

নবদম্পতি আসিফ ও নীপা মধুচন্দ্রিমার উদ্দেশ্যে যাত্রা করে কক্সবাজার। প্রাণোত্তাপে ভরা দু’জন মানুষ দু’জনাকে জানার অপার আগ্রহ অনুভব করে। যাত্রার শুরুতেই নীপা আসিফের কাছে জানতে চায়, বিয়ে-পূর্ববর্তী জীবনে অন্য কারও সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কিনা। আসিফ প্রথমে অস্বীকার করলেও নীপার জোর আগ্রহে নিজের না বলা কথাগুলো শুরু করে।

চেতনার গভীর থেকে গভীরে গিয়ে নিজেকে নীপার কাছে উন্মোচনের চেষ্টা করে আসিফ। নীপাকে নিজের অতীত সম্পর্কের কথা বলেও সবটুকু বলতে ব্যর্থ হয়। এবার শুরু হয় নীপার বলার পালা। নীপা এক রকম বাধ্য হয়েই নিজের কথা বলতে শুরু করে। কিন্তু নীপা নিজের কোনো কথাই লুকায় না আসিফের কাছে। নীপা জানায়, বিয়ের আগে তার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে, যা জানলে এই মুহূর্ত থেকে হয়তো বা তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটবে। আসিফ তাও শুনতে চায়। নীপা তাকে বলে, বিয়ের আগে আকস্মিক এক দুঘর্টনায় তার ধর্ষিত হওয়ার ঘটনা। এভাবে গল্পটি এগুতে থাকে।

কবি জীবনানন্দ দাশের কবিতা ‘কে হায় হৃদয় খুঁড়ে’ অবলম্বনে নির্মিত হয়েছে টেলিছবি ‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়’। এই টেলিছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এটি রচনা ও পরিচালনা করেছেন শাহ্জাদা মামুন। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে এ টেলিছবিটি। এতে আসিফ নামের এক যুবকের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

এ টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বাংলানিউজকে বলেন, ‘অসাধারণ একটি চরিত্র এটি। আমার খুব পছন্দের কবি জীবনানন্দ দাশ। তার কবিতার একটি চরিত্রে অভিনয় করতে পারছি। এটাই অনেক বেশি আনন্দের।’

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান