৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:৩১ এএম BDST banglanew24
08 Aug 2012   03:17:57 AM   Wednesday BdST
E-mail this

অস্ট্রেলিয়ার স্যালি ১০০ মিটার হার্ডলস চ্যাম্পিয়ন


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অস্ট্রেলিয়ার স্যালি ১০০ মিটার হার্ডলস চ্যাম্পিয়ন

লন্ডন: সেমিফাইনালেই স্যালি পিয়ারসন বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন ১০০ মিটার হার্ডলসের স্বর্ণ পদকটি তিনি জিততে যাচ্ছেন। ১২.৩৯ সেকেন্ড সময় নিয়েছিলেন অস্ট্রেলিয়ান নারী। ফাইনালে সেটাকে নামিয়ে আনলেন ১২.৩৫ সেকেন্ডে। অলিম্পিকের তালিকায় লেখা হলো নতুন রেকর্ড।

যদিও নিজের সেরা সময়ে যেতে পারেননি। দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার লেগেছে ১২.২৮ সেকেন্ড। বিশ্ব রেকর্ড তারচেয়েও কম সময়ের, ১২.২১ সেকেন্ড। তারপরেও তিনি অস্ট্রেলিয়ার জন্য গর্বিত অ্যাথলিট।

২০১১ সালে আইএএএফ বর্ষসেরা হয়েছেন। তিনিই প্রথম অ্যাথলেট যে কিনা আইএএএফ বর্ষসেরা। ২৫ বছর বয়সী এই রমনী একই বছর অস্ট্রেলিয়ান বর্ষসেরা অ্যাথলেটও হয়েছেন।

লন্ডন অলিম্পিকে ১০০ মিটার হর্ডলসে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছে যুক্তরাষ্ট্র। ডাউন হার্পার ১২.৩৭ সেকেন্ড দ্বিতীয় হয়েছেন। তার স্বদেশী কেলি ওয়েলস ১২.৪৮ সেকেন্ডে জিতেছেন ব্রোঞ্জ পদক।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২

এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান