৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:৫৭ পিএম BDST banglanew24
24 Jun 2012   11:58:37 AM   Sunday BdST
E-mail this

গ্রামীণের ২ ফান্ডের সম্পদ মূল্য প্রকাশ


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণ-১ ও গ্রামীণ-২ মিউচ্যুয়াল ফান্ডের গত ২১ জুন পযর্ন্ত নিট সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে।
 
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, গত ২১ জুন পযর্ন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা অভিহিত মূল্যের গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ২৭ দশমিক ০৩ টাকা এবং প্রতি ইউনিট উৎপাদন ব্যায়ের ওপর ভিত্তি করে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৮ দশমিক ৮৮ টাকা।
 
এ সময়ের মধ্যে গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ডের আকার ৬৮ কোটি ৯২ লাখ ৫৮ হাজার ৬১৩ টাকায় দাঁড়িয়েছে।
 
অন্যদিকে, গত ২১ জুন পযর্ন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা অভিহিত মূল্যের গ্রামীণ-২ মিউচ্যুয়ার ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫৮ টাকা এবং প্রতি ইউনিট উৎপাদন ব্যায়ের ওপর ভিত্তি করে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১১ দশমিক ৫৪ টাকা।
 
এ মিউচ্যুয়াল ফান্ডের আকার দাঁড়িয়েছে ২০০ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার ৪ টাকা।
 
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান