৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:৫১ পিএম BDST banglanew24
19 Aug 2012   02:07:39 PM   Sunday BdST
E-mail this

ইরান সফরে যাচ্ছেন মিসরের প্রেসিডেন্ট মুরসি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইরান সফরে যাচ্ছেন মিসরের প্রেসিডেন্ট মুরসি

ঢাকা: ইরানে অনুষ্ঠেয় জোট নিরপেক্ষ রাষ্ট্রসমূহের (ন্যাম) সম্মেলনে অংশ নেবেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। আগামী ৩০ আগস্ট ইরানের রাজধানী তেহরানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মিসরের রাষ্ট্রীয় সংবাদসংস্থা মিনায় শনিবার এ খবর প্রকাশিত হয়।

তেহরানে মুরসির এ ঐতিহাসিক সফর হবে ১৯৭৯ সালের ইরানের ইসলামি বিপ্লবের পর দেশটিতে কোনো মিসরীয় সর্বোচ্চ নেতার প্রথম সফর। চীন থেকে দেশে ফেরার পথে তিনি তেহরানে অনুষ্ঠেয় ওই সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে মিনা।

এর আগে অন্যান্য মিসরীয় সংবাদমাধ্যমে প্রচার করা হয় তেহরানের সম্মেলনে মুরসি নিজে না গিয়ে তার নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট মাহমুদ মেক্কিকে পাঠাতে পারেন।

ন্যামের বর্তমান চেয়ারপারসন মিসর। তবে তেহরান সম্মেলনে এর দায়িত্ব ইরানের ওপর অর্পিত হবে বলে জানা গেছে।
 
মিসরের সাবেক স্বৈরাচারী শাসক হোসনি মোবারকের পতনের পর উভয় দেশই নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেয়। এর আগে মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত কর্তৃক ইসরায়েলকে স্বীকৃতি প্রদান এবং ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন। তবে মিসরের মোবারক পরবর্তী সময়ে ব্রাদারহুড শাসন ক্ষমতায় আসলে পরিস্থিতি পাল্টাতে শুরু করে।

প্রেসিডেন্ট নির্বাচনে মুরসির বিজয়কে মুসলিম পুর্নজাগরণ হিসেবে স্বাগত জানায় ইরান, অপরদিকে মুরসিও বিভিন্ন সময় ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান