৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:৩৫ এএম BDST banglanew24
25 Jul 2012   06:41:11 PM   Wednesday BdST
E-mail this

রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের লিভ টুগেদার !


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের লিভ টুগেদার !

টোয়ালাইট স্টার রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের রোমান্স এখন হয়ে উঠেছে সার্বক্ষণিক। তাদের প্রেমের গভীরতা এখন এমন একপর্যায়ে পৌছে গেছে যে, তারা দুজন-দুজনার সবসময়ের সঙ্গী হয়ে গেছেন। বেশ কিছুদিন ধরে তাদের একসঙ্গে বসবাসের ঘটনাটি সম্প্রতি ফাঁস হয়ে গেছে।  

প্যাটিনসন-ক্রিস্টেনের ঘণিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্র  তাদের লিভ টুগেদার সম্পর্কে জানায়, তারা একে অপরকে অনেক ভালবাসেন এবং তাদের মধ্যে পূর্ণ আস্থা রয়েছে। তাই তারা সবসময় পাশাপাশি থাকার উদ্দেশ্যেই একসঙ্গে বসবাসের এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে মিডিয়ায় তাদের লিভ টুগেদারের খবরের পাশাপাশি ‘ব¬্যাক বুক ম্যাগাজিন’-এর প্রকাশিত খবরের সত্যতা যাচাইয়ের কাজ চলছে পুরোদমে। ম্যাগাজিনের সর্বশেষ প্রকাশনায় বলা হয়েছে যে অতি শীঘ্রই বিয়ে করছেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন।

এধরনের খবর রবার্ট প্যাটিনসন সরাসরি উড়িয়ে না দিয়ে বলেন, ম্যাগাজিনটির সাম্প্রতিক এক প্রকাশনায় আমার ও ক্রিস্টেনের কিছু ছবি দিয়ে বলা হয়েছে আমরা বিয়ে করেছি। আমার মা ও বিষয়টি নিয়ে আমার বক্তব্য জানতে চেয়েছে। এক্ষেত্রে আমি তাকে জানিয়েছি, ‘না’ এখনো আমরা বিয়ে করিনি।

রবার্ট প্যাটিনসন তার বিয়ে বিষয়ে এখন কথা বলতে অনিচ্ছুক হলেও ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে একত্রে থাকার বিষয়টি সম্পর্কে মৌনতা অবলম্বন করেছেন। এই নীরবতাকেই অনেকে স্বীকার করে নেওয়া বলে মনে করছেন।


বাংলাদেশ সময় ১৮৩০, জুলাই ২৫, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান