 |
| ছবি: নুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
২৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল নেসক্যাফের ‘গেট সেট রক’ অনুষ্ঠানের চ্যাম্পিয়ন ব্যান্ড ‘সিক্স’ ও রানারআপ দল ‘রঙ’-এর অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউজিশিয়ান লাবু রহমান, ফুয়াদ নাসের বাবু, পুতুল, মিনার এবং ‘গেট সেট রক’-এর বিচারক পিলু খান, বাপ্পা মজুমদারসহ আরো অনেকে।
অ্যালবামটিতে গান থাকবে মোট ৯টি। চ্যাম্পিয়ন ব্যান্ডদলের নিজেদের কম্পোজশিনে করা ৫টি গানের শিরোনাম হলো- ‘রক্তজবা’, ‘ভবতরী’, ‘অন্ধমানুষ’, ‘এইতো সময়’ ও নির্ঘুম’। গানগুলো লিখেছেন শাহান কবন্ধ, চ্যাম্পিয়ন দলের ভোকাল দীপ এবং প্রিয়। আর ‘রঙ’ দলের গান থাকছে মোট ৪টি।
চ্যাম্পিয়ন দলের ভোকাল দীপ বাংলানিউজকে বলেন, ‘আমরা দলের প্রত্যেকে অনেক যত্ন করে গানগুলো করেছি। আর অ্যালবামের ‘এইতো সময়’ শিরোনামের গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন রুবাইয়েত। আশাকরি, অ্যালবামের গানগুলো শ্রোতাদের পছন্দ হবে।’
এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেসলে’র ম্যানেজিং ডিরেক্টর স্টিফেন নর্দে, ডিরেক্টর অব কর্পোরেট অ্যাফেয়ার্স নকীব খান, সিনিয়র ম্যানেজার মার্কেটিং কমিউনিকেশন এন্ড সার্ভিসেস জিয়াউল হাফিজ, মার্কেটিং ম্যানেজার বেভারেজস আশিকুর রহমান, ব্রান্ড এক্সিকিউটিভ বেভারেজ ইসতিয়াক আহমেদ, এক্সিকিউটিভ মিডিয়া এন্ড কনজুমার ইনসাইট খন্দকার ইসতিয়াক, জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ এবং নেসলে বাংলাদেশ লিমিটেড-এর ক্রিয়েটিভ এজেন্সি ইউনিট্রেন্ড লিমিটেড- এর কর্মকর্তাবৃন্দ।
‘সিক্স’ ব্যান্ডের লাইন আপে আছেন-লিড গিটারিস্ট রেজওয়ান, বেইজ গিটাওরে রোমান্স, কি-বোর্ডে সোহাগ , ট্রাডিশনাল অ্যান্ড আনকনভেশনালে পাবলো, ড্রামসে শিশির ও ভোকালে দ্বীপ।
আর রানার আপ টিম (রঙ) এর সদস্যরা হলেন- লিড গিটারে রাজিব, বেইজ গিটারে মিথুন, কি-বোর্ডে ইমতিয়াজ. ট্রাডিশনাল অ্যান্ড আনকনভেশনালে শ্যামল, ড্রামসে সুসি ও ভোকালে হাসিব।
মোড়ক উন্মোচন শেষে দুই দলই চমৎকার কিছু গান পরিবেশন করেন।
বাংলাদেশ সময় : ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন