ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম গতকাল প্রধান তথ্য অফিসার হিসেবে তথ্য অধিদফতরে কাজে যোগদান করেছেন।
তিনি বিসিএস ১৯৮২ নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৮৪ সনে তথ্য সার্ভিসে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও প্রকাশনা), বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস-চেয়ারম্যান, সাধারণ বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এমএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর