রোববার জুন ২৪, ২০১২
বাংলাদেশ শিক্ষক সমিতি : চট্টগ্রাম আঞ্চলিক শাখা পরিচালিত মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান বিকেল সাড়ে ৪টায় জামালখানের শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি : প্রশিক্ষিত গ্রাম ডাক্তার (পল্লী চিকিৎসকদের) স্বীকৃতি প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) : ‘তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী চাই’ শীর্ষক ২ দিনব্যাপী প্রদর্শনী, সেমিনার, কবিগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিন নগরীর জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারি ভবনে।
উত্তরাধিকার : মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘মৃত্যুপাখি’ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। তানভির আহমেদ সিডনী রচিত এ নাটকে নির্দেশনা দিয়েছেন মোছলেম উদ্দিন শিকদার।
বাংলাদেশ সময় : ১২২৭ ঘণ্টা, জুন ২৪, ২০১২
এআরএম/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com