৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৫৯ এএম BDST banglanew24
07 Aug 2012   08:51:00 PM   Tuesday BdST
E-mail this

জাপানে জাতীয় পার্টির ইফতার মাহফিল


সজল বড়ুয়া, টোকিও থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাপানে জাতীয় পার্টির ইফতার মাহফিল

গত ৫ আগস্ট সন্ধ্যায় আকাবানে বিভিও হলে জাতীয় পার্টি, জাপান শাখা এক ইফতার মাহফিলের আয়োজন করে।

জাতীয় যুব সংহতির সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী, বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক দলের নেতৃবৃন্দ এবং প্রবাসী মিডিয়া ছাড়াও জাতীয় পার্টি জাপান শাখার নেতারা বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে ছিলেন- মীর জাফরুল হাসান, জেড এম আবুসিনা, আশরাফুল ইসলাম শেলী, আবু জাফর মো. মারুফ, সনত বড়ুয়া, সিদ্দিকী এম এ খসরু, কাজী নজরুল ইসলাম, কাজী আব্দুল কাদের, জাতীয় পার্টি জাপান শাখার উপদেষ্টা তারেক আহমেদ জাকির, সাধারণ সম্পাদক নাবী উল্লাহ্ আসিফ এবং ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার।

দলের সাধারণ সম্পাদক নাবী উল্লাহ্ আসিফ বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রবর্তিত উপজেলা পদ্ধতির সুফল মানুষ আজও ভোগ করছে। তিনি এরশাদের স্বপ্ন প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়নে সকলের প্রতি আহ্বান জানান।

সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় ইফতার। মাগরিবের নামাযের পর অতিথিদের জন্য ছিলো সুস্বাদু নৈশভোজ।

অনুষ্ঠানে সর্বস্তরের প্রচুর সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। মহিলাদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান