৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:৫৪ পিএম BDST banglanew24
11 Jul 2012   01:26:38 PM   Wednesday BdST
E-mail this

এমিরেটসের ১২৫তম গন্তব্য পর্তুগালের লিসবন


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এমিরেটসের ১২৫তম গন্তব্য পর্তুগালের লিসবন

ঢাকা: এমিরেটস এয়ারলাইন্স গত ৯ জুলাই থেকে পর্তুগালের লিসবনে বিরতিহীন দৈনিক ফ্লাইট শুরু করেছে। বিশ্বব্যাপী এমিরেটস নেটওয়ার্কে লিসবন ১২৫তম গন্তব্য। গত ৩ জুলাই প্রতিবেশী রাষ্ট্র স্পেনের বার্সিলোনায় ফ্লাইট চলাচল শুরু করার ফলে ইউরোপে এমিরেটসে নেটওয়ার্ক আরো সুসংহত হলো।

দুবাই-লিসবন রুটে, তিন শ্রেণীতে ২৭৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ চলাচল করছে। উড়োজাহাজটিতে বেলিহোল্ডে ১৭ টন পর্যন্ত মালামাল পরিবহন সম্ভব হবে।

উদ্বোধনী ফ্লাইটে একটি ভিআইপি প্রতিনিধিদল দুবাই থেকে লিসবন গমন করলে লিসবন বিমানবন্দরে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

এমিরেটস বর্তমানে বাংলাদেশেসহ বিশ্বের ৭৪টি দেশে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকায় প্রতি সপ্তাহে ১৭টি এমিরেটস্ ফ্লাইট চলাচল করছে।
 
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান