১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১১:১০ এএম BDST banglanew24
02 Jun 2012   09:45:02 PM   Saturday BdST
E-mail this

৩ দিনের সফরে রোববার সাতক্ষীরা যাচ্ছেন এরশাদ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৩ দিনের সফরে রোববার সাতক্ষীরা যাচ্ছেন এরশাদ

সাতক্ষীরা : জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ তিন দিনের সফরে রোববার সাতক্ষীরায় আসছেন। সফরকালে দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, রোববার সকাল ১১ টায় তিনি হেলিকপ্টারযোগে শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজ মাঠে অবতরণ করবেন। সেখান থেকে বংশীপুর শাহী মসজিদে বিশিষ্টজনদের কবর জিয়ারত করবেন জাপা চেয়ারম্যান।

পরে দুপুর সাড়ে ১২ টায় মৌতলা শিমু-রেজা এমপি কলেজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বিকেল ৩ টায় কালিগঞ্জ উপজেলা সদরে পল্লী বন্ধু সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৪ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন হুসেইন মোহাম্মদ এরশাদ। জনসভা শেষে সাতক্ষীরা যাওয়ার পথে তিনি দেবহাটার কুলিয়ায় জাতীয় পার্টির কর্মী সেন্টুর কবর জিয়ারত ও পথসভা করবেন।

পরের দিন সোমবার সকালে কলারোয়া সরকারি কলেজ এবং বিকেলে তালা সরকারি কলেজের বর্ধিত ভবনের ফলক উন্মোচন করবেন।

সফরের শেষ দিন মঙ্গলবার সকাল ১১ টায় ভোমরা স্থল বন্দর পরিদর্শন এবং বিকেল ৪ টায় সাতক্ষীরা সরকরি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুন ২, ২০১২
সম্পাদনা : কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান