১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:০৭ এএম BDST banglanew24
30 Jan 2013   10:07:24 PM   Wednesday BdST
E-mail this

রংপুরের মালিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা


স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রংপুরের মালিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

চট্টগ্রাম: বিপিএলে যোগ হলো আরেক কেলেঙ্কারি। এক ফ্র্যাঞ্চাইজিকে আদালতে নিয়ে গেছে আরেক ফ্র্যাঞ্চাইজি। বিপিএল এখন আদলতে। রংপুর রাইডার্সের মালিক রফিকুল ইসলামের বিরুদ্ধে মানহানির মামলা করেছে খুলনা রয়েল বেঙ্গলস। বুধবার ১০০ কোটি টাকার মানহানির মামলা ঠুকে দিয়েছে ঢাকার প্রথম শ্রেণীর যুগ্ম-জেলা জজ আদালতে।

সঙ্গে একটি কারণ দর্শানোর নোটিশও আছে। রফিকুলকে এখন আদালত পাড়ায় দৌড়াতে হবে।

গত ২৫ জানুয়ারি খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর রাইডার্স হেরেছে ওরিয়ান গ্রুপের দল খুলনা রয়েল বেঙ্গলসের কাছে। এরপরই সংবাদকর্মীদের কাছে এসএমএস করে রংপুরের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রচার করেছেন স্পট ফিক্সিং হয়েছে। এমনকি একটি দৈনিক পত্রিকায় ফিক্সিংয়ের অভিযোগ এনে তিনি বক্তব্যও দিয়েছেন। এই তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে যায় খুলনা।

ওরিয়ন গ্রুপের কর্মকর্তা ও খুলনা রয়েল বেঙ্গলসের মিডিয়া ম্যানেজার চৌধুরী খালেদ মাসুদ বুধবার বাংলানিউজকে জানালেন, রফিকুল ইসলামের এমন মন্তব্যে তাদের সুনাম ক্ষুন্ন হয়েছে। যে জন্য তারা গ্রুপের পক্ষ থেকে মানহানির মামলা করেছেন। তার ভাষ্য এমন,‘রংপুরের মালিক অভিযোগ করেছেন খুলনা ওইদিন পাতানো খেলেছে। এই ম্যাচ পাতানোর সঙ্গে খুলনার কর্মকর্তারা জড়িত। খুবই অন্যায় অভিযোগ। এতে আমাদের সম্মান হানি হয়েছে। এজন্য তাকে একটি কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। সঙ্গে মানহানির মামলাও হয়েছে।’

নোটিশ হাতে পাওয়ার ২৫ দিনের ভেতরে আদালতে জবাব দিতে হবে রংপুর রাইডার্সের চেয়ারম্যান রফিকুলকে।

এদিকে রফিকুলের বিরুদ্ধে মামলার খবর শুনে উদ্বিগ্ন রংপুরের খেলোয়াড়রা। তাদের ভেতরে ভয় ঢুকে পড়েছে বিপিএলে খেলার টাকা পাবেন কী না।

মামলা সম্পর্কে জানতে রফিকুলের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। 

বাংলাদেশ: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান