১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:০৬ এএম BDST banglanew24
21 Jun 2012   07:40:36 PM   Thursday BdST
E-mail this

বাংলানিউজের অব্যাহত ক্যাম্পেইন

ডাচ-বাংলা ব্যাংক সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হলো


সাইদ আরমান, সিনিয়র ইকোনমিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডাচ-বাংলা ব্যাংক সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হলো বাংলানিউজের অব্যাহত ক্যাম্পেইন

ঢাকা:চলতি ও সঞ্চয়ী হিসাবের ন্যূনতম জমা (ডিপোজিট) বাড়ানোর সিদ্ধান্তটি শেষ পর্যন্ত প্রত্যাহার করেছে বেসরকারি ডাচ- বাংলা ব্যাংক লিমিটেড। বাংলানিউজের অব্যাহত ক্যাম্পেইনের মুখে সঞ্চয়ী হিসেবে ২ হাজার টাকা ও চলতি হিসেবে ৫ হাজার টাকা ন্যূনতম ডিপোজিট করতে হবে মর্মে গ্রাহকের ওপর চাপিয়ে দেওয়া অন্যায্য সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে ব্যাংকটি।

নতুন সিদ্ধান্তের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন এর ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ।

তিনি বাংলানিউজকে বলেন, ``বৃহস্পতিবারেই ব্যাংকটির সকল শাখায় এ নির্দেশনা পাঠানো হয়েছে এবং তা কার্যকরও করা হয়েছে।``

এর আগে গত ১৪ জুন ব্যাংকটিতে সঞ্চয়ী হিসাবে ন্যূনতম জমা ৫০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা এবং চলতি হিসাবের ন্যূনতম জমা ২ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।  

ডাচ-বাংলা ব্যাংকের এই সিদ্ধান্তকে সাধারণ গ্রাহকদেরে ওপর চাপিয়ে দেওয়া একটি অন্যায্য সিদ্ধান্ত বলে বিবেচনা করে গত ১৭ জুন থেকে বাংলানিউজ ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করতে থাকে। শতশত গ্রাহকও এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন বাংলানিউজকে।

ডাচ-বাংলা ব্যাংকের ২৩ লাখ ৫০ হাজার গ্রাহকের স্বার্থের দিকটি বিবেচনায় নিয়ে বাংলানিউজ এই অন্যায্য সিদ্ধান্তটির বিরুদ্ধে ক্যাম্পেইন অব্যাহত রাখে। অনেকটা এ কারণেই ব্যাংকটি তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় বলে নাম প্রকাশ না করার শর্তে জানান এর একাধিক কর্মকর্তা।

এরই মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহকরা বাংলানিউজকে তাদের কৃতজ্ঞতা জানাতে শুরু করেছেন। ব্যাংকের এই সিদ্ধান্ত পরিবর্তন করায় বাংলানিউজের মাধ্যমে কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন কয়েকজন গ্রাহক।  

ডাচ-বাংলা ব্যাংকের কয়েকজন কর্মীও বিষয়টিতে তাদের সন্তুষ্টির কথা বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময় ১৯৩৬ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএআর/এমএমকে  menon@banglanews24.com;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান