নাটোর: নাটোরে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ শহিদুল ইসলাম তারেক (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের একডালা মেহেদিগঞ্জে বগুড়াগামী বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (বগুড়া-জ- ১১-০১৪৬) তল্লাশি চালিয়ে এ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।
আটক শহিদুল রাজশাহী মহানগরের চড়পাড়া বিনোদপুর এলাকার আতাহার শেখের ছেলে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, পিস্তলটি বিক্রি করার উদ্দেশে তিনি নাটোরে আসছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন আটক শহিদুল।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জুন ০৩, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর