৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:১৪ এএম BDST banglanew24
19 Jun 2012   04:54:59 PM   Tuesday BdST
E-mail this

বাংলাদেশের সঙ্গে নেপাল-ভুটানের যোগাযোগ বাড়ানো উচিৎ: সার্ক মহাসচিব


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশের সঙ্গে নেপাল-ভুটানের যোগাযোগ বাড়ানো উচিৎ: সার্ক মহাসচিব

ঢাকা: দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব আহমেদ সেলিম পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার বিকেল পৌনে চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীপু মনির সঙ্গে বৈঠক করেন আহমেদ সেলিম। বৈঠকটি আধা ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠক শেষে আহমেদ সেলিম সাংবাদিকদের বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি (যোগাযোগ) সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি বলেন, বাংলাদেশ, নেপালে ও ভুটান এই তিনটি দেশের মধ্যে যোগাযোগ বাড়ানো দরকার। এছাড়া ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যেও যোগাযোগ বাড়ানো উচিৎ।’ এছাড়া সার্ক সঠিক পথেই এগুচ্ছে বলে তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, ‘ঢাকায় সার্কের প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশ সার্ক প্রতিষ্ঠার ব্যাপারে যে ভূমিকা রেখেছে তার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।’

তিনি জানান, পরবর্তী ১৮তম সার্ক সম্মেলন নেপালে অনুষ্ঠিত হবে। তবে কবে সেই সম্মেলন হবে তা নেপাল সরকার ঘোষণা করবে। সার্কের আগামী কাউন্সিল মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে।

এদিন এর আগে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন সার্ক মহাসচিব।

সোমবার তিন দিনের সফরে আহমেদ সেলিম ঢাকায় পৌঁছান।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান