৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ২:৩৮ পিএম BDST banglanew24
24 Jun 2012   03:04:42 PM   Sunday BdST
E-mail this

৮৬ ঘণ্টা পর ৭০ ফুট গর্ত থেকে উদ্ধার ছোট্ট মাহি


নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৮৬ ঘণ্টা পর ৭০ ফুট গর্ত থেকে উদ্ধার ছোট্ট মাহি

নয়াদিল্লি: ৮৬ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে রোববার ভারতীয় সেনা জওয়ানরা উদ্ধার করল ছোট্ট শিশু মাহিকে।

৮৫ ঘণ্টা পর গর্তে আটকে পড়া মাহির কাছে পৌঁছতে পারল উদ্ধারকারী দল ৷ রোববার সকাল পৌনে ৬টা নাগাদ মাহির কাছে পৌঁছে যায় সেনারা৷ মাহির পড়ে যাওয়া গর্তটির পাশে আড়াআড়িভাবে গর্ত খুঁড়ে মাহির কাছে অবশেষে পৌঁছতে পেরেছে সেনা জওয়ানরা৷

৫ বছরের শিশু মাহির শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ ঘটনাস্থলে রয়েছে মেডিক্যাল টিম, ৪টি অ্যাম্বুলেন্স৷ সেনাবাহিনীর চিকিৎসক ও সরকারি চিকিৎসকরা তাকে ঘটনাস্থল থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন ৷

মাহিকে গর্ত থেকে বের করে এনেই চিকিৎসকদের হাতে তুলে দেয় সেনা৷ শনিবার রাতেই মাহির অনেকটাই কাছাকাছি পৌঁছে যায় উদ্ধারকারী দল৷

উল্লেখ্য, গত বুধবার দিল্লির কাছে গুরগাঁওয়ের মানেসরে ৭০ ফুট গভীর গর্তে পড়ে যায় ৫ বছরের মাহি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যা্ন্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান