ঢাকা : পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে।
বিচ্ছিন্ন এ সহিংস হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার করাচির আবুল হাসান ইস্পাহানি রোডে নিজেদের ক্লিনিকের সামনে বন্দুকধারীদের গুলিতে নিহত হন এক চিকিৎসক দম্পতি।
এর কিছুক্ষণ আগেই কোযেদাবাদ এলাকায় অপর ৪জন নিহত হয়। শহরে আরও দু`টি বিচ্ছিন্ন হামলার ঘটনায় নিহত হয়েছে ২ জন।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
বাংলাদেশ সময় : ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর